নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের জল্লার পাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেয়ার যন্ত্র ১টি, ৪টি রডের টুকরা সহ মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) ও হাছান আহম্মেদ জিসান (২৪) নামে ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের শিবালয় এলাকার নায়েব আলীর ছেলে ও বর্তমানে নারায়ণগঞ্জ সদরের ২নং বাবুরাইল শামসুলের বাড়ির ভাড়াটিয়া মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬), নারায়ণগঞ্জ সদরের টান বাজার এলাকার মামুনের ছেলে হাছান আহম্মেদ জিসান (২৪)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় মাদক, সন্ত্রাস, অস্ত্র সহ বিভিন্ন অপরাধ নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে

আজ ভোরে জেলার জল্লার পাড় ব্রিজ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র, ৪টি লোহার রড উদ্ধার সহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) নামে ডাকাতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদক সহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা চলমান রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version