Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানপাটে লুটপাট ও হত্যার হুমকি
    সারাদেশ

    রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানপাটে লুটপাট ও হত্যার হুমকি

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জJune 3, 2026No Comments2 Mins Read54 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানের ওপর বর্বরোচিত হামলা, দোকানে লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ১ জুন মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এই ঘটনা ঘটে। ​হামলার ঘটনায় বুধবার (৩ জুন) ভুক্তভোগী মোঃ জুম্মন ভূইয়া (৩৯) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ​অভিযোগ সূত্রে জানা যায়, মাছুমাবাদ এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল বাছেদ ভূইয়ার ছেলে সুমন ভূইয়া (৪৫) গত ১ জুন রাতে তাঁর নিজ মুদি দোকানে অবস্থান করছিলেন। পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভূইয়া (৪১), তুষার (২৬), সাদ্দাম (২৮) এবং মৃত খোকন ভূইয়ার ছেলে রোমান (৩২)-সহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

    ​সুমন ভূইয়া এই ঘটনার প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে ছোট ভাই মোঃ জুম্মন ভূইয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করা হয়।

    ​ক্যাশ বাক্স লুট ও প্রাণনাশের হুমকি ​মারধরের একপর্যায়ে হামলাকারীরা সুমন ভূইয়ার মুদি দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়। ​চিৎকার ও হট্টগোল শুনে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে উদ্দেশ্য করে চরম হুমকি প্রদর্শন করে। তারা হুঁশিয়ারি দেয় যে, এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে, এমনকি সুযোগ পেলে পরিবারের যেকোনো সদস্যকে ‘জীবনে শেষ’ করে দেওয়া হবে।

    ​বর্তমান পরিস্থিতি ​হামলার পর আহত দুই ভাইকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী জুম্মন ভূইয়া।

    ​ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    ​এই বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন।

    এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026

    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই গাড়ি

    June 27, 2026

    মুরাদনগরে পূর্ব বিরোধের জেরে হামলায় এক গৃহবধূ নিহত, আহত দুই মেয়ে

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025110 Views
    Don't Miss

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর জ্বীন ভড় করেছে, আর জ্বীন তাড়ানোর…

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.