Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে সিআইডি পুলিশ পরিচয়ে অপহরণকালে গণপিটুনি, পুলিশ সহ ৬জনের নামে মামলা
    অপরাধ

    রূপগঞ্জে সিআইডি পুলিশ পরিচয়ে অপহরণকালে গণপিটুনি, পুলিশ সহ ৬জনের নামে মামলা

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জJune 19, 2026Updated:June 19, 2026No Comments2 Mins Read5 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অমিত হাসান মিয়াজ নামের এক চাকুরীজীবীকে দেহ তল্লাশির নামে অপহরণের সময় সিআইডি পরিচয়দানকারী পুলিশ সদস্যদের গণপিটুনি দেওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

    শুক্রবার (১৯ জুন) সকালে সোনারগাঁও উপজেলার হাবিয়া বৈদ্যপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে ভুক্তভোগী অমিত হাসান মিয়াজ বাদী হয়ে ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অমিত হাসান মিঁয়াজ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি করেন।

    মামলার আসামিরা হলেন, ঢাকা দক্ষিণ ডিপি কার্যালয়ে কর্মরত পুলিশের এসআই মামুন মাতব্বর (৪০), এএসআই আমানুল্লাহ (৩৪), পুলিশ সদস্য কবির (৩৩), আকাশ আহমেদ (৩০) , ড্রাইভার আবু বক্কর সিদ্দিক (৫০), সেলিম মিয়া (৪৫)।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং এজাহারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত ১৮ জুন দুপুরে সোনারগাঁওয়ের বারদী পুরনো বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগে অমিত হাসান মিরাজ তার এক আত্মীয়কে সাথে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় গিয়ে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ায়। সেখানে সিআইডি পুলিশ পরিচয় দিয়ে ওই আসামিরা টয়লেটের ভিতর নিয়ে দেহতল্লাশি করে কিছু না পেয়ে জোরপূর্বক অপহরণ করে তাদের গাড়িতে উঠানোর চেষ্টা করে। এ সময় অমিত হাসান মিরাজ ডাক চিৎকার শুরু করলে তাকে মারধর করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের অপহরণকারী হিসেবে মারধর করেন।

    এরমধ্যে পুলিশ সদস্য আকাশ আহমেদ , ড্রাইভার আবু বক্কর সিদ্দিক, সেলিম মিয়া পালিয়ে যায় এবং পুলিশের এসআই মামুন মাতব্বর, এএসআই আমানুল্লাহ, পুলিশ সদস্য কবিরকে আটক করা হয় ।

    পরে অভিযুক্ত আটক ওই ৩ জনকে আড়াইহাজার উপজেলার শান্তিনগর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের রেফার্ড করেন।

    মামলায় আরো উল্লেখ করা হয়, আসামিদের যোগসাজশে গত ১৫ জুন জয়নাল নামের আরেক আত্মীয়কে এভাবেই অপহরণ করে নিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন জয়নালের স্ত্রী সামিরুন ও রুবিয়া বেগম ঢাকার অজ্ঞাতন স্থান থেকে আড়াই লাখ টাকা দিয়ে জয়নালকে ছাড়িয়া নেন। এছাড়া একই কায়দায় জাকির হোসেন নামে আরেকজনকে অপহরণ করে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জাকির হোসেনের মা জাহানারা বেগম আড়াই লাখ টাকা দিয়ে ছাড়া পায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026

    পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ !

    August 20, 2026

    রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    August 15, 2026

    রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট 

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026165 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026150 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025116 Views
    Don't Miss

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন  হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে…

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026

    পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ !

    August 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.