Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁওয়ে বকেয়া ভাড়া চাওয়ায়, ভবন মালিকের নামে কলাপাতা বার্গারের মিথ্যা অপপ্রচার !

    August 7, 2026

    রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    August 4, 2026

    রূপগঞ্জে বেড়েই চলছে মাদক, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন !

    August 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » আগামী ১ বছরের মধ্যে পরিবেশ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী, শেখ ফরিদুল ইসলাম
    রাজনীতি

    আগামী ১ বছরের মধ্যে পরিবেশ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী, শেখ ফরিদুল ইসলাম

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জJune 22, 2026No Comments2 Mins Read15 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নদী দূষণের প্রধান কারণ শিল্পকারখানার অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) সঠিকভাবে পরিচালিত না হওয়া। দূষণের উৎসগুলো চিহ্নিত করে সরকার সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক বছরের মধ্যেই দেশের পরিবেশ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।

    সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৮ দিনব্যাপী ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর আয়োজিত এবং লজিক অব বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ উৎসবে উপজেলার ৬৪টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় আয়োজিত এই উৎসবের বিতর্কের বিষয়বস্তু ছিল পরিবেশ ও জলবায়ু পরিবর্তনকেন্দ্রিক।

    প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ইটভাটা, শিল্পকারখানার বর্জ্য এবং যানবাহনের ধোঁয়া পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস। পরিবেশ সুরক্ষা, নদী পুনরুদ্ধার এবং দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সরকার কাজ করছে। দূষণ রোধে চলমান কার্যক্রমের ইতিবাচক ফলাফল আগামী বছরে দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি হবে, যা ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সার্বিক বাস্তবায়নে ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    সোনারগাঁওয়ে বকেয়া ভাড়া চাওয়ায়, ভবন মালিকের নামে কলাপাতা বার্গারের মিথ্যা অপপ্রচার !

    August 7, 2026

    রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    August 4, 2026

    রূপগঞ্জে বেড়েই চলছে মাদক, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন !

    August 1, 2026

    রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের সভা, গণস্বাক্ষর ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

    July 31, 2026

    কবর দেয়ার ২ বছর পর রূপগঞ্জে আদালতের নির্দেশে লাশ উত্তোলন

    July 28, 2026

    রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ১০জনের কারাদণ্ড

    July 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025110 Views
    Don't Miss

    সোনারগাঁওয়ে বকেয়া ভাড়া চাওয়ায়, ভবন মালিকের নামে কলাপাতা বার্গারের মিথ্যা অপপ্রচার !

    August 7, 2026

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আল-মদিনা শপিং কমপ্লেক্সে দোকান ভাড়া নিয়ে চুক্তি অনুসারে ভাড়ার বকেয়া…

    রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    August 4, 2026

    রূপগঞ্জে বেড়েই চলছে মাদক, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন !

    August 1, 2026

    রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের সভা, গণস্বাক্ষর ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

    July 31, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.