নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে একটি জীপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১১।
শনিবার বিকেলে র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিত টের পেয়ে জীপ গাড়ি (টয়োটা ক্লুগার) থেকে নেমে ১ ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জীপ গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
শনিবার রাতে র্যাব-১১ “সিপিএসসি” নারায়গণঞ্জের কোম্পানী কমান্ডার ল্যাফটেনেন্ট কমান্ডার মোঃ নাঈম উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা চট্টগ্রাম সড়কের মদনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছিল। এসময় সাদা রংয়ের একটি জীপ গাড়ি রাস্তার উপর ফেলে একটি লোক দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং গাড়িটিকেও জব্দ করা হয়। পরে জব্দকৃত গাঁজা সহ জীপ গাড়িটি বন্দর থানায় হস্তান্তর করা হয়।


