নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা জীবণ শেষে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাহেদুল হক।
শনিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার পূবেরগাঁও এলাকায় নুরুল হক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা, যুগ্ম সম্পাদক সেলিম মোল্লা, আয়োজক কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক কাজল, সদস্য সচিব আলী আক্কাস মোল্লা, অর্থ সচিব বাদল মাহমুদ, সদস্য সিহাব মোল্লা, আব্দুল করিম মিয়া, সাবেক শিক্ষার্থী আল আমিন মোল্লা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদন্ড। আজকে শিক্ষকরা আছে বলেই ছেলে মেয়েরা মানুষের মত মানুষ হচ্ছে। এভাবেই যেন প্রতিটি শিক্ষককে সম্মান জানিয়ে বিদায় দেয়া হয়।
এ সময় অবসরে যাওয়া বিদাই শিক্ষক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


