“দরিদ্র সেবায় এগিয়ে আসি, গরিব দুঃখীদের ভালোবাসি” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামিক দরিদ্র কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুইদিন ব্যাপী রাতের আধারে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও ভোলাব ইউনিয়নের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ঈদ সামগ্রী।

এবারের ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাউল, ডাউল, তেল, চিনি, আলু, লবণ, পিয়াজ, রসুন, আদা, লাচ্ছা সেমাই, বনফুল সেমাই, দুধ, মিক্স মসলা, কিসমিস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি দীর্ঘদিন ধরে রক্তের সাপোর্ট দিয়ে আসা আড়াইহাজারের ডায়ালাইসিস রোগী রাসেল মিয়ার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের কর্মীরা জানান, ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করার পর থেকে কাঞ্চন পৌরসভায় বিভিন্নভাবে গরিব ও অসহায়দের নিয়ে কাজ করে আসছি। আমরা বছরের বিভিন্ন সময়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান, এতিম ও দুস্তদের সহযোগিতা, অসহায়দের শিক্ষা সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, বিবাহবাবদ সহায়তা প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা গত দুই দিনব্যাপী রাতে আধারে সমাজের হতদরিদ্র মানুষদের কাছে আমাদের ঈদ উপহার পৌঁছে দিয়েছি। সকলের সহযোগিতায় আমরা মানবতার কল্যাণে সব সময় কাজ করে যেতে চাই।

