Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারায়ণগঞ্জে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র, ৪টি রডের টুকরা সহ ২ ডাকাত গ্রেফতার

    May 14, 2026

    আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, আহত ২

    May 14, 2026

    সেনা প্রধানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, আহত ২
    সারাদেশ

    আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, আহত ২

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMay 14, 2026Updated:May 14, 2026No Comments1 Min Read17 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের আড়াইহাজার উপ‌জেলায় এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় বাড়ির মালিক ও তাঁর ভাইকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়।

    বুধবার দিবাগত রাত (১৪ মে) দুইটার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দল বাড়ির কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা এবং একই ভবনে থাকা তাঁর ভাই জানে আলমের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা নিয়ে যায়।

    এ সময় বাধা দিলে বাড়ির মালিক শাহ আলমকে কুপিয়ে আহত করা হয়। তাঁর ভাই জানে আলমকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। পরে স্বজনেরা আহত শাহ আলমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘ডাকাতির একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    নারায়ণগঞ্জে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র, ৪টি রডের টুকরা সহ ২ ডাকাত গ্রেফতার

    May 14, 2026

    আব্দুল আল মামুনকে আহবায়ক ও সাব্বির আহাম্মেদ সবুজকে সদস্য সচিব করে আমরা জুলাই যোদ্ধা সংগঠনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন 

    May 13, 2026

    খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতে সন্ত্রাসী হামলা: আহত ৯

    May 12, 2026

    নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়াড়ীর ২ এজেন্টসহ গ্রেফতার ৬

    May 12, 2026

    সালিশি বৈঠককে কেন্দ্র করে রূপগঞ্জে সশস্ত্র হামলা পিস্তল দিয়ে গুলি ও বসতবাড়িতে লুটপাটের ঘটনায় মামলা

    May 12, 2026

    ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    নারায়ণগঞ্জে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র, ৪টি রডের টুকরা সহ ২ ডাকাত গ্রেফতার

    May 14, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের জল্লার পাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেয়ার…

    আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, আহত ২

    May 14, 2026

    সেনা প্রধানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

    May 14, 2026

    মুরাদনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

    May 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.