Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় ১৫ জন শ্রমজীবী মানুষের মৃত্যু, দায় নেবে কে ?
    জাতীয়

    টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় ১৫ জন শ্রমজীবী মানুষের মৃত্যু, দায় নেবে কে ?

    নিজস্ব সংবাদদাতাBy নিজস্ব সংবাদদাতাMay 25, 2026No Comments4 Mins Read15 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ১৫ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। 

    রবিবার সংগঠনটির মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিবৃতি জানানো হয়।

    বিবৃতিতে তিনি উল্লেখ করেন- প্রতিবছর ঈদ আসে আনন্দ, ভালোবাসা আর পরিবারে ফেরার আবেগ নিয়ে। কিন্তু এই আনন্দযাত্রাই যেন প্রতি বছর রূপ নেয় মৃত্যুর মিছিলে। সড়কে ঝরে যায় অসংখ্য প্রাণ, নিভে যায় বহু পরিবারের স্বপ্ন। নিরাপদ সড়ক চাই’র কাছে তাই ঈদ মানেই এখন এক ধরনের আতঙ্ক, এক ধরনের বেদনার অনুভূতি।

    সরকার প্রতিবছর ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ গ্রহণ করে। মহাসড়কে নজরদারি বৃদ্ধি, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, চালকদের সতর্কতা বৃদ্ধি এবং যাত্রীদের সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। সরকার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ পর্যন্ত সবাই নিরাপদ যাত্রার অঙ্গীকার করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরও কেন প্রতি বছর সড়কে মৃত্যুর সংখ্যা বাড়ছেই ?

    আজ (২৫ মে) সোমবার টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ১৫ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। যারা মারা গেছেন তারা কেউ ধনী পরিবারের সন্তান ছিলেন না। তারা ছিলেন দিন এনে দিন খাওয়া মানুষ। হয়তো পরিবারে ঈদের বাজার করার স্বপ্ন ছিল, সন্তানের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের ওপরে চড়ে যাত্রা করতে গিযে তাদের প্রাণ দিতে হলো।

    এই মৃত্যুর দায়ভার কার ?

    প্রশ্ন উঠছে, মহাসড়কে এভাবে শ্রমিক বহন করা কতটা বৈধ এবং মানবিক? একটি পণ্যবাহী ট্রাকে মানুষ পরিবহন করা কেন বন্ধ করা গেল না? চালক কি পর্যাপ্ত বিশ্রামে ছিলেন? তিনি কি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন? অতিরিক্ত কাজের চাপ, ঘুমের ঘাটতি কিংবা বেপরোয়া গতির কারণে কি এই দুর্ঘটনা ঘটেছে ?

    আরও বড় প্রশ্ন হলো, ট্রাক মালিকের ভূমিকা কী ছিল ? শ্রমিকদের এভাবে বহনের নির্দেশনা কি মালিক দিয়েছিলেন ? যদি দিয়ে থাকেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি? আর যদি না দিয়ে থাকেন, তাহলে কীভাবে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহন চলতে থাকলো?

    নিরাপদ সড়ক চাই বিভিন্ন সরকারি সেমিনার ও সভায় অংশগ্রহণ করে জানতে পেরেছে, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের পর্যাপ্ত জনবল নেই। সীমিত জনবল নিয়ে তারা দেশের বিস্তীর্ণ সড়ক নেটওয়ার্কে কার্যকর নজরদারি করতে হিমশিম খাচ্ছে। ফলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণে বড় ধরনের ঘাটতি থেকেই যাচ্ছে।

    প্রশ্ন হচ্ছে, যদি পর্যাপ্ত মনিটরিংই না থাকে, তাহলে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবে কতটা কার্যকর হচ্ছে?

    মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়নি কেন? ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান কেন দৃশ্যমান নয়? সড়কে আইন প্রযোগে শিথিলতা কেন থাকবে, যখন প্রতিটি অবহেলার মূল্য দিতে হচ্ছে মানুষের জীবন দিয়ে?

    আজ যে ১৫ জন শ্রমজীবী মানুষ প্রাণ হারালেন, তাদের পরিবারের ভবিষ্যৎ কী হবে? যে সন্তান বাবার অপেক্ষায় ছিল, সে এখন কাকে বাবা বলে ডাকবে? যে মা ছেলের জন্য ঈদের খাবার প্রস্তুত করছিলেন, তিনি এখন কীভাবে সন্তানের লাশের মুখোমুখি হবেন? যে স্ত্রী স্বামীর আযের উপর নির্ভর করতেন, তিনি এখন কীভাবে সংসার চালাবেন?

    এই মানুষগুলো হয়তো টাকার অভাবে, বিকল্প পরিবহন না থাকায়, কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাগিদে সেই ট্রাকে উঠতে বাধ্য হয়েছিলেন। দারিদ্র্য যেন তাদের জীবনের পাশাপাশি মৃত্যুকেও নির্ধারণ করে দিল।

    নিরাপদ সড়ক চাই আজ জাতির কাছে প্রশ্ন রাখতে চায়, আর কত প্রাণ ঝরলে আমাদের বিবেক জাগ্রত হবে ? আর কত পরিবার নিঃস্ব হলে আমরা কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করব ?

    সড়ক দুর্ঘটনা কখনোই শুধুমাত্র একটি ‘দুর্ঘটনা’ নয়। এর পেছনে থাকে অব্যবস্থা, অবহেলা, দায়িত্বহীনতা এবং জবাবদিহিতার অভাব। তাই এই ১৫টি প্রাণহানির দায় শুধু একজন চালকের নয়, শুধু একজন মালিকের নয়, শুধু একটি প্রতিষ্ঠানেরও নয়। এই দায়ভার আমাদের সামগ্রিক ব্যবস্থাপনার ব্যর্থতার উপরই বর্তায়।

    মানুষ চায় নিরাপদে বাড়ি ফিরতে। ঈদের আনন্দ যেন আর কোনো মায়ের চোখের জল না হয়, কোনো শিশুর এতিম হওয়ার কারণ না হয়। এখনই সময় সড়কে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং মানবিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার। নইলে প্রতি ঈদেই নতুন নতুন লাশের মিছিল আমাদের ব্যর্থতার সাক্ষী হয়ে থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব সংবাদদাতা

    Related Posts

    প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে: হাবিবুর রশিদ হাবিব, প্রতিমন্ত্রী- সড়ক পরিবহন মন্ত্রণালয়

    June 18, 2026

    “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা

    June 13, 2026

    নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ দিপুকে মন্ত্রীর দাবিতে জেলাবাসীর পক্ষে খোলা চিঠি 

    June 2, 2026

    শুধু ঔষধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না।  ——–স্বাস্থ্য মন্ত্রী

    April 20, 2026

    বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুতে: জামায়াতে ইসলামীর শোক 

    April 19, 2026

    লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, তবুও ভেতরের শিক্ষার মান বাড়েনি: ববি হাজ্জাজ

    April 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025110 Views
    Don't Miss

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর জ্বীন ভড় করেছে, আর জ্বীন তাড়ানোর…

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.