Author: নিজস্ব সংবাদদাতা

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস, যা এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। নতুন এই প্রোডাক্ট লাইনে রয়েছে টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধা সহ ৩টি শক্তিশালী পাওয়ার ব্যাংক – ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০’, ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০’ ও ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’। একইসাথে, দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স দিতে শাওমি এনেছে টিভির জন্য মিনিমালিস্ট ডিজাইনের ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ ও প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস ডিভাইস ‘রেডমি হেডফোনস নিও’; যা প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করবে।  বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, এই পাওয়ার ব্যাংক…

Read More

কুমিল্লার মুরাদনগরের মহেশপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলায় রাশিদা আক্তার (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তার (১৫)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার মহেশপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, গ্রামটিতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রায় ছয় মাস আগে একই বিরোধের জেরে আলম নামে এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় আসামি করা হয় দেলোয়ার হোসেনকে। এরপর থেকে তাঁর পরিবার বাড়িছাড়া ছিল। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাশিদা আক্তার দুই মেয়েকে নিয়ে গরু বাপের বাড়িতে…

Read More

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। সোমবার (১৫ জুন) সকালে রাজধানী ঢাকায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রফেশনাল-গ্রেডের লাইকা ইমেজিং টেকনোলজির সমন্বয়ে তৈরি এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি ‘দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট’ থিমে এর মোড়ক উন্মোচন করা হয়। এই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে দেশের শীর্ষস্থানীয় আইটি, টেক রিভিউয়ার, খ্যাতিমান ফটোগ্রাফার ও শাওমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাওমি ১৭টি স্মার্টফোনে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী সিলিকন-কার্বন ব্যাটারি ও উন্নত মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০-আল্ট্রা প্রসেসর রয়েছে। এই ডিভাইসের প্রধান…

Read More

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট মানবিক কিন্তু বাস্তবায়ন কঠিন হতে পারে। সরকার বাজেটে সাধারণ মানুষদের কল্যাণের কথা ভেবেছেন। জীবনধারণে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর উপর কর রিয়াত দিয়েছেন যা প্রশংসনীয়। ঘাটতি বাজেট দেয়া অনেক দেশের জন্যই সাধারণ বাস্তবতা। বাংলাদেশের সমস্যা হল রাজস্ব আয় বাড়ানো এবং আদায়ে স্বচ্ছতা আনয়ন করা! সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে প্রশাসনিক দুর্নীতি রোধ এবং প্রশাসনে কার্যকর গতিশীলতা নিশ্চিত করা। প্রশাসন যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে সরকারের অনেক চেষ্টাই ব্যর্থ হতে বাধ্য। আর রাজস্ব আদায় কখনো এ দেশে স্বচ্ছ ছিল না। কর ফাঁকি খুব সাধারণ ব্যাপার। ফলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হয়নি। আমরা এই…

Read More

ঢাকাঃ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব লিটন এরশাদ রাজধানী ঢাকার শাহজাহানপুর আমতলা মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া লেগুনার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে রাজধানীর ইসলামী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মাথার আঘাতপ্রাপ্ত স্থানে ছয়টি সেলাই করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ…

Read More

গোপালগঞ্জ: এক সময় যে হাতে ধরা ছিল বই আর আগামীর স্বপ্ন গড়ার কলম, আজ সেই হাতে শুধুই চিকিৎসার রিপোর্ট যেখানে লেখা জীবনের এক নির্মম ও কঠিন বাস্তবতা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের অদম্য মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ এখন ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের বাসিন্দা ভুলু মিয়া শেখ একজন সাধারণ দরিদ্র কৃষক। দুই ছেলে ও এক মেয়ের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোলেও ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন তিনি।…

Read More

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মন্ত্রী পরিষদের একজন পূর্ণমন্ত্রী হিসেবে দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে খোলা চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন নিজের ভেরিফাই ফেইসবুকের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক খোলা চিঠি দেন। নিচে চিঠির হুবহু তুলে ধরা হলো: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা, বাংলাদেশ বিষয়ঃ নারায়ণগঞ্জ জেলার যোগ্য সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্তকরণের আবেদন। আসসালামু আলাইকুম। আমরা নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ গভীর শ্রদ্ধা ও আন্তরিক প্রত্যাশা সহকারে আপনার সদয়…

Read More

ঠাকুরগাঁও: প্রবল ঝড় আর ভারী বৃষ্টিপাতের মুখে পড়ে হঠাৎ উপড়ে যায় একটি বিশাল আকৃতির পুরনো বাঁশঝাড়। মুহূর্তের মধ্যে সেটি আছড়ে পড়ে রেললাইনের ওপর। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যেকোনো মুহূর্তে ধেয়ে আসতে পারতো কোনো যাত্রীবাহী ট্রেন, ঘটতে পারত বড় ধরনের বিপর্যয়। ঠিক এমন এক সংকটাপন্ন সময়ে এগিয়ে এলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে দুই ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযানে তারা রেললাইন সচল করেন, রক্ষা করেন সম্ভাব্য বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে। শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে চারটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর (মুন্সিপাড়া) এলাকায় বিমানবন্দরের পূর্ব পাশে ঘটে এই ঘটনা। প্রবল ঝড়ো…

Read More

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ১৫ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।  রবিবার সংগঠনটির মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিবৃতি জানানো হয়। বিবৃতিতে তিনি উল্লেখ করেন- প্রতিবছর ঈদ আসে আনন্দ, ভালোবাসা আর পরিবারে ফেরার আবেগ নিয়ে। কিন্তু এই আনন্দযাত্রাই যেন প্রতি বছর রূপ নেয় মৃত্যুর মিছিলে। সড়কে ঝরে যায় অসংখ্য প্রাণ, নিভে যায় বহু পরিবারের স্বপ্ন। নিরাপদ সড়ক চাই’র কাছে তাই ঈদ মানেই এখন এক ধরনের আতঙ্ক, এক ধরনের বেদনার অনুভূতি। সরকার প্রতিবছর ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ গ্রহণ করে। মহাসড়কে নজরদারি বৃদ্ধি, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান, অতিরিক্ত গতি…

Read More

ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে। সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগে শনিবার (২৩ মে) ঢাকার খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে সমাপনী অনুষ্ঠানে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এই উদ্যোগের আওতায় দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য-সদস্যা এবং ৪র্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৮,৩৬৫ জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের প্যাকেটে ছিল পোলাউয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস,চিনি, এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। পবিত্র…

Read More