Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গোপালগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী অন্তরের স্বপ্ন

    June 11, 2026

    নারায়ণগঞ্জে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ দগ্ধ ৫

    June 11, 2026

    রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » গোপালগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী অন্তরের স্বপ্ন
    সারাদেশ

    গোপালগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী অন্তরের স্বপ্ন

    নিজস্ব সংবাদদাতাBy নিজস্ব সংবাদদাতাJune 11, 2026Updated:June 11, 2026No Comments3 Mins Read10 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গোপালগঞ্জ: এক সময় যে হাতে ধরা ছিল বই আর আগামীর স্বপ্ন গড়ার কলম, আজ সেই হাতে শুধুই চিকিৎসার রিপোর্ট যেখানে লেখা জীবনের এক নির্মম ও কঠিন বাস্তবতা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের অদম্য মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ এখন ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার।

    পারিবারিক সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের বাসিন্দা ভুলু মিয়া শেখ একজন সাধারণ দরিদ্র কৃষক। দুই ছেলে ও এক মেয়ের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোলেও ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন তিনি। বাবার সেই স্বপ্নের প্রতিদানও দিচ্ছিল অন্তর। কঠোর পরিশ্রম আর মেধার জোরে সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করে। পরিবার ও প্রতিবেশীদের মুখে ফুটেছিল গর্বের হাসি।
    কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। এসএসসি পাসের পরপরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে অন্তর। উন্নত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, অন্তরের শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সার। এই খবর শোনার পর মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় একটি স্বপ্নভরা পরিবারের সব আনন্দ। যে ঘরে একদিন ভবিষ্যতের গল্প হতো, আজ সেখানে শুধুই নীরব কান্না আর অসহায়ত্ব।
    চিকিৎসকদের মতে, অন্তরকে সুস্থ করে তুলতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন, যার জন্য ব্যয় হবে প্রায় ১৬ লাখ টাকা। একজন দরিদ্র কৃষকের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব।
    ছেলের জীবন বাঁচাতে ইতোমধ্যে সর্বস্ব হারিয়েছে পরিবারটি। বসতভিটা ছাড়া তাদের কোনো চাষের জমি নেই। চিকিৎসার খরচ মেটাতে পরিবারের একমাত্র সম্বল গাভীটিও বিক্রি করে দিয়েছেন বাবা ভুলু শেখ। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করে এক মাসের মতো চিকিৎসা চালানো সম্ভব হলেও, এখন টাকার অভাবে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রতিদিনই বাড়ছে সময়ের চাপ, আর ভারী হচ্ছে অনিশ্চয়তা।

    অন্তর শেখের বাবা ভুলু শেখ বলেন, আমি একজন গরিব কৃষক, নিজেও বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারি না। ছেলের চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য আর আমার অবশিষ্ট নেই। যা ছিল সব শেষ করে ফেলেছি। আমি দেশবাসীর কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাই, দয়া করে আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন।
    কান্নাজড়িত কণ্ঠে অন্তরের মা বলেন, আমার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে অনেক বড় হবে, মানুষের সেবা করবে। কিন্তু আল্লাহ আমাদের কেন এমন পরীক্ষায় ফেললেন জানি না। এখন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। আর দিনভর নাতির জন্য জায়নামাজে বসে কাঁদছেন অন্তরের বৃদ্ধা দাদী।

    স্থানীয় বাসিন্দা তাহের শেখ বলেন, অন্তর অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী ছেলে। আমাদের এলাকায় ওর মতো ভালো ছেলে পাবেন না। আমরা ওকে নিয়ে গর্ব করি। ওর বাবা খুবই গরিব। মানবিক দিক বিবেচনা করে সমাজের মানুষ যদি একটু সহযোগিতার হাত বাড়ায়, তবে ছেলেটার চিকিৎসা চালানো সম্ভব। প্রতিবেশী নবনী শিকদারও অন্তরের দ্রুত আরোগ্য কামনা করে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    স্থানীয়দের বিশ্বাস, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পেলে অন্তর আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। একটি মেধাবী প্রাণ আজ বেঁচে থাকার তীব্র লড়াইয়ে অবতীর্ণ। সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও প্রবাসী ভাইদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাই পারে অন্তরের চোখে আবারও স্বপ্নের আলো ফুটিয়ে তুলতে, তাকে ফিরিয়ে দিতে এক নতুন জীবন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব সংবাদদাতা

    Related Posts

    নারায়ণগঞ্জে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ দগ্ধ ৫

    June 11, 2026

    রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

    June 10, 2026

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026

    আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

    June 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    গোপালগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী অন্তরের স্বপ্ন

    June 11, 2026

    গোপালগঞ্জ: এক সময় যে হাতে ধরা ছিল বই আর আগামীর স্বপ্ন গড়ার কলম, আজ সেই…

    নারায়ণগঞ্জে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ দগ্ধ ৫

    June 11, 2026

    রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

    June 10, 2026

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.