Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা

    June 13, 2026

    সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে গোসল করতে নেমে ৩জনের মৃত্যু !

    June 13, 2026

    রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কারখানায় ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে গোসল করতে নেমে ৩জনের মৃত্যু !
    সারাদেশ

    সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে গোসল করতে নেমে ৩জনের মৃত্যু !

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জJune 13, 2026No Comments2 Mins Read6 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার বার্মা স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক মো. গালিব (১৮) ও শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ করেই তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।

    সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে তারা ডুবে গেলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    নিহত রাশেদুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

    স্বজনদের ভাষ্য, কাজের সন্ধানে মাত্র এক সপ্তাহ আগে তিনি ঢাকায় এসেছিলেন।

    অন্যদিকে, গালিব ও সুরাইয়া নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুরের আকরামের ছেলে-মেয়ে।

    বর্তমানে তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

    মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তিনজনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা

    June 13, 2026

    রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কারখানায় ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

    June 13, 2026

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026

    রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

    June 12, 2026

    রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের অবৈধ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারনের দাবিতে মানববন্ধন 

    June 12, 2026

    নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা

    June 13, 2026

    বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট মানবিক কিন্তু বাস্তবায়ন…

    সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে গোসল করতে নেমে ৩জনের মৃত্যু !

    June 13, 2026

    রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কারখানায় ডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

    June 13, 2026

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.