Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ
    অপরাধ

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জJuly 6, 2026Updated:July 6, 2026No Comments3 Mins Read18 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর জ্বীন ভড় করেছে, আর জ্বীন তাড়ানোর জন্য ওই মাদ্রাসার শিক্ষকরা অসুস্থ শিক্ষার্থীদের বেত্রাঘাতসহ মানসিক অত্যাচার ও অপচিকিৎসা করার অভিযো‌গ উঠেছে। এ নিয়ে ওই মাদ্রাসাসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, চিকিৎসকরা জানিয়েছেন, অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে এই অবস্থা সৃষ্টি হয়। চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা নিলে সুস্থ হয়ে ওঠে। এ ব্যাপারে সড়েজমিনে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

    জানা গেছে, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা গড়ে তোলা হয়। ওই মাদ্রাসায় ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১২৫ জনই মহিলা শিক্ষার্থী। পাশেই রয়েছে নূরে মদিনা ইন্টারন্যাশনাল নামের আরেকটি মাদ্রাসা।
    পাশের নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ কবিরাজের মাধ্যমে তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর জ্বীন চালান করিয়েছে এমন অভিযোগ করেছেন ওই মাদ্রাসার শিক্ষকরা। গত পাঁচ দিন ধরে তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ শুরু করলে মাদ্রাসার শিক্ষকরা অসুস্থ শিক্ষার্থীদের ওপর জ্বীন তাড়ানোর নামে বেত্রাঘাত, মানসিক অত্যাচার ও অপচিকিৎসা শুরু করেন। আর শিক্ষার্থীদের ওপর জ্বীন ভর করেছে এমন সংবাদে ওই মাদ্রাসাসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

    তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ হাসান মোরসাদেক অভিযোগ করে জানান, পার্শ্ববর্তী নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ কবিরাজের মাধ্যমে তাদের মাদ্রাসার ক্ষতি করার লক্ষ্যে শিক্ষার্থীদের উপর জ্বীন চালান করা হয়েছে।
    অপরদিকে, নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ পাল্টা অভিযোগ করে জানান, শিক্ষার্থীদের ওপর জ্বীন চালানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক ঘটনা। অনেক সময় মানসিকভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। আর সেজন্য রয়েছে হাসপাতাল ও চিকিৎসক। তারা ডাক্তারি কোন পরামর্শ না নিয়ে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে।

    অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, গত পাঁচ দিন আগে তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারা নিজেরাই নিজেদেরকে আঘাত করতে থাকে। এদের ভয়ে বাকি শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। বাথরুমে যেতে পারছে না ভয়ে। মাদ্রাসার ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে। আবার অনেকে বলছেন এটি জ্বীন তাড়ানোর নাটক সাজানো হয়েছে। শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা না করিয়ে অত্যাচার করা হচ্ছে।

    তবে,জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের ওপর অত্যাচারের বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের অত্যাচারের প্রবণতা আরো বাড়বে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

    গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, একটি মাদ্রাসায় জ্বীন তারানোর নামে অপচিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমি জানতে পেরেছি । বিষয়টি সমাধান করার চেষ্টা করব না হলে প্রশাসনের শরণাপন্ন হবো। জ্বীন বা ভুত এ ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম জানান, এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার। বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা সড়েজমিনে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। পুরনো আদি আমলের জ্বীন-ভূতের কাহিনী কাল্পনিক বিষয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার শাহা জানান, মেডিকেল সাইন্স বলে জিন বলতে কিছুই নেই। যদি কোন বাচ্চা অসুস্থ হয় ব্যবহারে কোন পরিবর্তন দেখা যায় মানসিক যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোন এমবিবিএস ডাক্তার অথবা মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার কোন মানসিক বা অন্যান্য সমস্যা আছে কিনা তার যাচাই করে চিকিৎসা দিতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026

    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই গাড়ি

    June 27, 2026

    মুরাদনগরে পূর্ব বিরোধের জেরে হামলায় এক গৃহবধূ নিহত, আহত দুই মেয়ে

    June 25, 2026

    রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা, ভাঙচুর স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025110 Views
    Don't Miss

    রূপগঞ্জে জ্বীন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচারের অভিযোগ

    July 6, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর জ্বীন ভড় করেছে, আর জ্বীন তাড়ানোর…

    রূপগঞ্জের তারাবতে কবরস্থানের উন্নয়নে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার অনুদান

    June 28, 2026

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.