Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে চাকরির প্রলোভনে অপহরণ, গ্রেপ্তার ২, উদ্ধার ১০

    September 10, 2026

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » কবর দেয়ার ২ বছর পর রূপগঞ্জে আদালতের নির্দেশে লাশ উত্তোলন
    অন্যান্য

    কবর দেয়ার ২ বছর পর রূপগঞ্জে আদালতের নির্দেশে লাশ উত্তোলন

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জJuly 28, 2026No Comments2 Mins Read18 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কবর দেয়ার ২ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। 

    মঙ্গলবার (২৮ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মারজানুর রহমান ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কমিশনার ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে এবং পিবিআই ঢাকা জেলার সদস্যদের উপস্থিতিতে নিহতের লাশ উত্তোলন করা হয়। এসময় নিহতের স্বজন সহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন।  

    মামলা সূত্রে জানা যায়, নিহত ইমন হোসেন ২০০৬ সালে রানু আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে কলহ চলছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বাড়িতে খাবার খাওয়ার পর ইমন অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কলেরা হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২০ জানুয়ারি তিনি মারা যান। পরে তার মরদেহ পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। কিন্তু ইমনের মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের মাঝে সন্দেহের পরিপ্রেক্ষিতে তার বাবা মজিবুর রহমান বাদী হয়ে ঢাকার কেরানীগঞ্জ থানায় সিআর মামলা নং-৩২৩/২০২৪, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।

    তদন্তের স্বার্থে আদালতের নির্দেশ অনুযায়ী কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে উত্তোলিত মরদেহ পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

    এ বিষয়ে পূর্বাচল সহকারী কমিশনার (রাজস্ব) ফরিদ আল সোহান জানান, ইমনের মৃত্যু নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ হলে তারা আদালতে মামলা দায়ের করেন। ওই মামলাটি আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। ইমনকে কবর দেয়ার ২ বছর পর আজ মঙ্গলবার (২৮ জুলাই) আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে চাকরির প্রলোভনে অপহরণ, গ্রেপ্তার ২, উদ্ধার ১০

    September 10, 2026

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026

    পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ !

    August 20, 2026

    রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও গ্রামবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026166 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026150 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025117 Views
    Don't Miss

    রূপগঞ্জে চাকরির প্রলোভনে অপহরণ, গ্রেপ্তার ২, উদ্ধার ১০

    September 10, 2026

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে একটি বাসায় নিয়ে জিম্মি…

    রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

    September 6, 2026

    নরসিংদীতে সড়ক ও জনপদের প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

    September 2, 2026

    রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক

    August 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.