Author: জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাগ্‌বিতণ্ডা জেরে দু’পক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন (৪০) একজন নিহত হয়েছেন। তিনি পেশায় কৃষক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। ‎শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ‎নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে। ‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা…

Read More