Author: Jilaprotinidi

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না। তিনি বলেন, ‘আমাদের মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। তাহলে নিশ্চয়ই মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।’ তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে দলের বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা-কর্মী অংশ নেন। তারেক রহমান আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘এক বছর সোয়া বছর আগে বলেছিলাম…

Read More