Author: জেলা প্রতিনিধি – ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল বারুইগ্রাম চৌরাস্তা বাজারে দুটি গুদাম ও একটি দোকান থেকে আনুমানিক ১৯ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ২জন ব্যাবসায়ীকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন ও সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জানান, দুটি গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও একটি দোকানে ২৬টি নিষিদ্ধ জাল পাওয়া গেছে। এসব জাল গুদামে মজুদ…

Read More