ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সকাল থেকে লিফলেট বিতরণ, গণসংযোগ, গণমিছিল, মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও তার সমর্থকরা। দিনভর বিভিন্ন পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু’র পক্ষে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল আলম নয়নের নেতৃত্বে দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন তাল্লুকদার, দাউদপুর ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন সাগর, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরা, ৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আল আমিন, সহ সভাপতি আব্দুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল, বিএনপি নেতা ফজলুল হক, মামুন, হেলাল মাসুদ, হাসিব হিরা, সেলিম, মোতাহার হোসেন, যুবদল নেতা গোলজার হোসেন, ইব্রাহীম হোসেন, হুমায়ুন, সাকিল, শ্রমিকদল নেতা ওমর প্রমুখ।
এসময় দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খারুল আলম নয়ন বলেন, বিগত দিনে মানুষের ভোটের অধিকার ছিল না। তাই দীর্ঘদিন পর মানুষ ভোট দেয়ার সুযোগ ফিরে পেয়ে তাদের উৎসাহ উদ্দিপনার শেষ নেই। রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু’র পক্ষে আজ আমরা দাউদপুর ইউনিয়নের বিরল বাড়ি এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাই। রূপগঞ্জ আসন থেকে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিজয়ী হলে মানুষের জীবণ যাত্রার মান উন্নয়ন, আইনের সুশাসন সহ নানামুখী উন্নয়ন হবে। তাই ১২ই ফেব্রুয়ারী সকল ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাই।


