নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবুকে’ পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ।

ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩শ” শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত্যু ঘোষণা করে ও লিটনের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জানা যায়, এক নারীকে হত্যা করার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন বাবু। এরপর সে ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী যা নাউড়া বা ন্যাড়া নামে পরিচিতি। তাদের এই বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী।

পুলিশ জানিয়েছে, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সে ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত ৪টার সময় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিকেলে দুজনকে নেয়ার পর বাবু মারাগেছে লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে এবিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরাদেহ ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version