রূপগঞ্জে বিরাব প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে উপজেলার বিরাব এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী। অনুষ্ঠানে বিরাব প্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিরাব ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল মিয়া, কলাতলী আদর্শ সেবা সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন, দেশ-বাংলা সংগঠনের সভাপতি কাউসার মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক সাজেদুল হক, বিল্লাল হোসেন, যুবনেতা মোঃ উজ্জ্বল, আল আমিন মাসকুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ।
সভায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সমাজের মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া শিক্ষার বিস্তার, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
পরে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


