মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা উত্তরের উদ্যোগে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) কাঞ্চন পৌরসভার কালাদী মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিন করে মায়ার বাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর রূপগঞ্জ থানা উত্তরের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ বলেন, প্রায় দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সৃষ্ট জুলাই বিপ্লব, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট বিজয় লাভ করে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও জুলাই বিপ্লবের টার্গেট অর্জনে নতুন বাংলাদেশ নির্মাণ করাই হোক ২০২৬-এর স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তরের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক ডাঃ আব্দুল গাফফার মোল্লা, কাঞ্চন পৌরসভা আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেন, দাউদপুর ইউনিয়ন আমীর মোঃ কামরুজ্জামান কামাল, রূপগঞ্জ ইউনিয়ন আমীর মাওঃ আবু বকর সিদ্দিক দুলাল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল মাজেদ, মাওঃ হারুনুর রশীদ ভূইয়া, এডঃ ওসমান খাঁন প্রমুখ।