নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলে সুমন ও ছেলের বউ খুশবুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভু্ক্তভোগী বাবা নাসির উদ্দীন ও মা রোকসানা বেগম সহ এলাকাবাসী। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা কেরামবোর্ড মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বাবা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, স্থানীয় ওমর ফারুক প্রমুখ।

এসময় ভুক্তভোগী বাবা নাসির উদ্দীন জানান, আমার ছেলে সুমন ও ছেলের বউ খুশবুর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছি বলে মিথ্যা অভিযোগ রটাচ্ছে। এ টাকার জন্য ছেলে সুমন ও ছেলের বউ খুশবু বাবা নাসির উদ্দীন ও মা রোকসানা বেগমের উপর অত্যাচার চালাতে থাকে। এ ঘটনায় বাবা নাসির উদ্দীন ছেলে সুমন ও ছেলের বউ খুশবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, সুমন বরপা এলাকায় তার বাবা মা ছাড়াও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে অন্যত্র চলে গেছে। বরপা এলাকায় ৩ টি এনজিও থেকে ২ লাখ টাকা ঋন নিয়েছে। এছাড়া আনোয়ারা বেগমের কাছ থেকে ১ লাখ, মাজেদার কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এখন টাকার জন্য তার বাবা মার উপর অত্যাচার চালাচ্ছে। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন তারা।
Share.
Leave A Reply

Exit mobile version