Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে ঢাকায় সংবাদ সম্মেলন 

    May 15, 2026

    নারায়ণগঞ্জে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র, ৪টি রডের টুকরা সহ ২ ডাকাত গ্রেফতার

    May 14, 2026

    আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, আহত ২

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » “হাম হলেই আতংকিত না হয়ে, সময় মত চিকিৎসা নেয়ার আহ্বান: সংসদ সদস্য, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
    জাতীয়

    “হাম হলেই আতংকিত না হয়ে, সময় মত চিকিৎসা নেয়ার আহ্বান: সংসদ সদস্য, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জApril 1, 2026No Comments2 Mins Read12 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিগত সরকার হামের চিকিৎসা ব্যবস্থা বন্ধ রেখেছিল। তাই দেশের মানুষকে নির্মমতার শিকার হতে হয়েছে। কিন্তু নতুন সরকার হাম প্রতিরোধের প্রস্তুতি হিসেবে সারাদেশে পর্যাপ্ত পরিমাণ ভ্যাক্সিন সরবরাহ করেছে এবং হাম হলেই রোগীরা মারা যায়, জনমনে এমন বিভ্রান্তি না ছড়িয়ে রোগীদের সময় মতো নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে এসে চিকিৎসা নেয়ার আহ্বান জানান তিনি।  

    বুধবার (১ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষদ শেষে সংসদ সদস্য দিপু এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, নতুন সরকার হাম প্রতিরোধের প্রস্তুতি হিসেবে সারাদেশে পর্যাপ্ত পরিমাণ ভ্যাক্সিন সরবরাহ করেছে। তারই অংশ হিসেবে ৭৫ হাজার হামের টিকা এসেছে নারায়ণগঞ্জে। এসব টিকা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হচ্ছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত চিকিৎসা ও নদী পথে যাতায়াতের ভোগান্তি তুলে ধরে স্থানীয়রা বলেন, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের তাগিদে রাজধানী ঢাকার কোল ঘেষে গড়ে উঠা রূপগঞ্জ উপজেলায় স্থানীয়দের পাশাপাশি ভাসমান জনবসতির সংখ্যা অনেক। তাই বৃহৎ এই জনগোষ্ঠীকে স্বাস্থ্য কমপ্লেক্সে মান সম্মত চিকিৎসা দেয়ার দাবি জানান তারা। সে সাথে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নদী পথে যাতায়াতে নৌ-নিরাপত্তা বাড়াতে ওয়াটার এম্বুলেন্সের প্রয়োজন। অন্যথায় হাসপাতালের নদীর ঘাট সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জেটি ও নদীতে নোঙ্গর করে রাখা জাহাজের দীর্ঘ লাইনের কারণে মাঝি না দেখতে পেয়ে প্রায়ই নৌকা ডুবির মত ঘটনা ঘটছে। তার স্থানী সমাধান চান তারা। 

    স্থানীয়দের দাবির প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারী স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিক সচল রয়েছে এবং নদীপথে রোগী পরিবহণ সুবিধায় জরুরি নৌ এম্বুলেন্সের ব্যবস্থা করার প্রতিশ্রুতি  দেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আ. ফ. ম. মুশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা, রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার অরুপ রতন নাহার, মেডিকেল কর্মকর্তা ডাক্তার নেয়ামুল হাসান সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    শুধু ঔষধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না।  ——–স্বাস্থ্য মন্ত্রী

    April 20, 2026

    বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুতে: জামায়াতে ইসলামীর শোক 

    April 19, 2026

    লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, তবুও ভেতরের শিক্ষার মান বাড়েনি: ববি হাজ্জাজ

    April 12, 2026

    হামের প্রাদুর্ভাব: ২০ জেলার ৩০ এলাকা হটস্পট ঘোষণা

    April 4, 2026

    নতুন করে হামের টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার —স্বাস্থ্যমন্ত্রী

    March 29, 2026

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের নেতাদের শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে ঢাকায় সংবাদ সম্মেলন 

    May 15, 2026

    ঢাকা: আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার…

    নারায়ণগঞ্জে ২টি সুইচ গিয়ার, ১টি বিদ্যুতের শক দেয়ার যন্ত্র, ৪টি রডের টুকরা সহ ২ ডাকাত গ্রেফতার

    May 14, 2026

    আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, আহত ২

    May 14, 2026

    সেনা প্রধানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

    May 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.