র‌্যাব-১১ এর পৃথক দুটি অভিযানে সোনারগাঁয়ে ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা ও বিদেশি সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রূপগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সকালে র‌্যাব-১১ বিষয়টি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে সোনারগাঁও  থানার চেঙ্গাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল অভিযান চালায়।

এসময় ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশি মদসহ সুজন দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- মোল্লা (২১) ও জাবেদ (৩৫)।  পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এদিকে, একই দিনে রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জ কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, মাদক নির্মূলে র‌্যাব-১১ বদ্ধপরিকর। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা।

Share.
Leave A Reply

Exit mobile version