নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মিথ্যা মামলায়’ প্রবাসী পরিবারকে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। 

বুধবার সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের চাড়িতাল্লুক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলাব ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিটন মাষ্টার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল ভূঁইয়া, ভোলাব ইউনিয়ন বিএনপি নেতা লতিফ ভুঁইয়া, ভোলাব ইউনিয়ন জামায়াতে আমির মোঃ মোজাম্মেল বেপারী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় আউওয়াল মিয়ার মেয়ে হাবিবা তার স্বামী মালোশিয়া প্রবাসী হওয়ায় সন্তানদের নিয়ে বাপের বাড়ি চাড়িতাল্লুকেই থাকেন। বাড়ির উঠানের উপর দিয়ে হাটাচলা করার সময় স্থানীয় মাদক সেবী ও বখাটেরা তাকে বিভিন্ন ভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন। বাধ্য হয়ে বাড়ির উঠানের উপর দিয়ে চলাচল বন্ধ করে দেন তার বাবা আব্দুল আউওয়াল। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতিকারীদের পক্ষ নিয়ে স্থানীয় মামলাবাজ আলমগীর হোসেন, হাবিবার বাবা সহ তার পরিবারের ৫ জনকে নামীয় আসামী করে মিথ্যা ও বানোয়াট মামলা করে। পরে মিথ্যা মামলায় পুলিশ তাদের ধরে নিয়ে জেল খাটায়। প্রতিবাদে ক্ষোভে ফুসে উঠেছে ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ও মামলাবাজদের বিচার দাবি করে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা।

Share.
Leave A Reply

Exit mobile version