দীর্ঘদিন সংগীতাঙ্গনের বাইরে থাকার পর আবারও মিউজিকে ফিরছেন আশিক। নতুন পরিকল্পনা, ভিন্নধর্মী চিন্তা এবং সময়োপযোগী কনটেন্ট নিয়ে তিনি আবারও নিজের জায়গা ফিরে পেতে প্রস্তুত তিনি। প্রায় ছয় বছর তার এই ফিরে আসাকে ঘিরে সংগীতপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে নতুন কৌতূহল। 

সংগীত থেকে দীর্ঘদিন দূরে থাকার সময়টাকে তিনি শুধুই বিরতি হিসেবে দেখছেন না; বরং এটি ছিল নিজের জন্য প্রস্তুতির সময়। এই সময়ের মধ্যে তিনি নিজের কণ্ঠ, স্টাইল, মিউজিক সেন্স এবং কাজের ধরনে পরিবর্তন আনার জন্য নানামুখী চর্চা করেছেন। পাশাপাশি আধুনিক সংগীতের ট্রেন্ড, আন্তর্জাতিক ধারা এবং দেশের বর্তমান শ্রোতাদের পছন্দ সবকিছু বিশ্লেষণ করে নিজের কাজের নতুন দিক নির্ধারণ করেছেন।

জানা গেছে, এই কামব্যাকে তিনি একসঙ্গে সলো ও ব্যান্ড দুই ফরম্যাটেই কাজ করবেন। নিজের একক গানের পাশাপাশি একটি নতুন ব্যান্ড নিয়েও কাজ করছেন তিনি। তবে ব্যান্ডটির নাম এবং সদস্যদের পরিচয় এখনই প্রকাশ করতে চান না। বিষয়টি নিয়ে তিনি বলেন, “আমি চাই ধীরে ধীরে সবকিছু সামনে আসুক। হুট করে সব বলে দিলে সেই আগ্রহটা থাকে না। সময়মতো সব জানানো হবে।

তিনি জানান, আমি কখনোই মিউজিক ছেড়ে দেইনি। হয়তো প্রকাশ্যে ছিলাম না, কিন্তু ভেতরে ভেতরে সবসময়ই প্রস্তুতি নিচ্ছিলাম। এখন মনে হচ্ছে, নতুনভাবে শুরু করার জন্য সময়টা একদম ঠিক।

তার এই নতুন ব্যান্ডকে ঘিরে ইতোমধ্যে ভেতরে ভেতরে কাজ শুরু হয়ে গেছে বলেও জানা গেছে। নিয়মিত রিহার্সাল, গান বাছাই, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং ভিজ্যুয়াল পরিকল্পনা—সবকিছু নিয়েই ব্যস্ত সময় পার করছেন আশিক। তিনি মনে করেন, ব্যান্ড মিউজিকের মাধ্যমে তিনি নিজের ভাবনাগুলো আরও শক্তভাবে প্রকাশ করতে পারবেন।

সংগীতপ্রেমীদের প্রতিও নিজের আবেগ প্রকাশ করতে ভোলেননি তিনি। “অনেকেই হয়তো ভাবছিল আমি আর ফিরবো না। কিন্তু আমি ফিরছি, এবং ভালো কিছু নিয়েই ফিরতে চাই। যারা এতদিন অপেক্ষা করেছেন, তাদের জন্যই এই নতুন পথচলা, বলেন আশিক।

Share.
Leave A Reply

Exit mobile version