Author: নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে  প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন,  রূপগঞ্জ থানার উপপরিদর্শক  হুমায়ূন আহমেদ,  সহকারী উপরিদর্শক  আহসানুল্লাহ  ও নাদিরুল ইসলাম।  প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন,  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন। এর,আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরিখেত থেকে  ৫ বস্তা গাজা,৩ শতাধিক ফেন্ডিডিলসহ বস্তার বস্তা মাদক উদ্ধার হয়। সে সময় পৃথক অভিযানে…

Read More