Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

    April 24, 2026

    ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য : মাও. আব্দুল হালিম

    April 24, 2026

    সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইন সহ ৪ মাদককারবারী গ্রেফতার

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য : মাও. আব্দুল হালিম
    সারাদেশ

    ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য : মাও. আব্দুল হালিম

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জApril 24, 2026No Comments2 Mins Read17 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন।

    শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, মাওলানা আবদুল মজিদ, এডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকেন একদল সৎ যোগ্য লোক তৈরি করছে, যাদের নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আজ যারা একদিকে সুন্দর পরিকল্পনার কথা বলছে অপর দিকে দূর্নীতি, চাদাবাজি ও সন্ত্রাস করছে তাদের দ্বারা দেশ জাতি ও জনগণের কল্যাণ সাধন সম্ভব নয়।.  উন্নত আমল ও নৈতিকতার সমম্বয়ে নিজেদেরকে গড়ে তোলার জন্য তিনি জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি আহ্বান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, আজ যারা গুপ্ত সুপ্ত বলে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে নিজেদের সীমাহীন ব্যর্থতা, চাদাবাজি, সন্ত্রাস ও চাপাতির রাজনীতিকে আড়াল করতে চায়। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ফাসির রশিকে গ্রহণ করেছেন কিন্তু জালেমদের সাথে আপোস করেননি কিন্তু কেউ কেউ মুচলেকা দিয়ে বিদেশে গিয়ে জীবন যাপন করেছে। তারা যখন গুপ্ত সুপ্ত রাজনীতির বয়ান সামনে আনে এটা নিজেদের ব্যর্থতা আড়াল করার ব্যর্থ প্রয়াস।

    সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার টালবাহানা করছে কিন্তু জনগণকে সাথে নিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

    April 24, 2026

    সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইন সহ ৪ মাদককারবারী গ্রেফতার

    April 23, 2026

    নরসিংদীতে ভারতীয় নিষিদ্ধ ঔষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার, গ্রেফতার-২

    April 22, 2026

    রূপগঞ্জে ৫ বছরের শিশু অপহরণের ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

    April 21, 2026

    বিসিএস পরীক্ষায় অসুস্থতার নাটক সাজিয়ে জালিয়াতি, পায়ের ব্যান্ডেজে মিলল ৩টি ডিভাইস !

    April 17, 2026

    রূপগঞ্জে ইয়াবা সহ নারী মাদক কারবারি আটক

    April 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026159 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

    April 24, 2026

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা নির্মাণের  দাবিতে মানববন্ধন  করেছেন এলাকাবাসী ।  শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া…

    ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য : মাও. আব্দুল হালিম

    April 24, 2026

    সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইন সহ ৪ মাদককারবারী গ্রেফতার

    April 23, 2026

    রূপগঞ্জে জরাজীর্ণ টিনের ঘরই প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা, তবুও ৩২ বছরেও হয়নি সরকারিকরণ 

    April 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.