নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪৭ পিস ইয়াবা ও ৬ গ্রাম হিরোইন সহ মো. ইমন হোসেন (২২) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ড এলাকা থেকে মাদকদ্রব্য সহ মাদককারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারি মো. ইমন হোসেন ঢাকার ডেমরার কাওয়ার টুঙ্গি এলাকার মো. আলমগীর ভূইয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শুক্রবার বিকেলে চনপাড়া ৮নং ওয়ার্ড এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করছিল থানার উপ পরিদর্শক মোঃ মফিজুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ শাহারুল ইসলাম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে ঢাকা থেকে রূপগঞ্জে মাদক পরিবহন করছিল মাদককারবারীরা। পরে সড়কে অভিযান পরিচালনা করে মোঃ ইমন হোসেন নামে এক
মাদককারবারিকে ৪৭ পিচ ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন সহ আটক করে পুলিশ। আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


