নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব- ১১। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে র‍্যাব- ১১ নারায়ণগঞ্জের অপস্ অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব জানায়, র‍্যাব- ১১, সদর কোম্পানি -এর একটি টহল টিম সিদ্ধিরগঞ্জে টহল ডিউটি করাকালে গোপন সূত্রে জানতে পারে, সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের গেইটের পাশের ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো অস্ত্র সাদৃশ্য সন্দেহজনক বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে র‍্যাবের টহল টিম সদস্যরা তাৎক্ষনিক রাত দেড়টার দিকে কসটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে এবং পরবর্তীতে পেঁচানো কসটেপ খুললে থানা হতে লুট হওয়া একটি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version