মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপগঞ্জের মাহনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মে) বাদ জুমা মাহনা এলাকায় আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে এলাকার হাজারো মানুষ মাদকবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদী স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, মাদকদ্রব্য আমাদের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে। আমরা চাই, সমাজের প্রতিটি স্তরের মানুষ মাদকবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করুক। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব নয়।
তাছাড়া মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও কোন বিকল্প নেই।
একটি সুস্থ-সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজ থেকে মাদক নির্মূলের কোন বিকল্প নেই। তাই সবাইকে সাথে নিয়ে আরও বৃহৎ আন্দোলনের হুশিয়াী দেন বক্তারা।


