Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তি লক্ষাধিক মানুষের
    সারাদেশ

    পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তি লক্ষাধিক মানুষের

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জMay 2, 2026No Comments2 Mins Read16 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সামান্য বৃষ্টির পানিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাঁধের ভেতরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিচু এলাকার মানুষ। প্রভাবশালীদের পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও সরকারি খাল ভরাটের কারণেই এ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যত বড়ই প্রভাবশালী হোক না কেন দখল হওয়া সরকারি ক্যানেল ও খাল উদ্ধার করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করার আশ্বাস  স্থানীয় সংসদ সদস্যের।

    সরেজমিন ঘুরে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। প্রতিবছর এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারী বৃষ্টি হলেই উপজেলার বিভিন্ন নিচু এলাকার ঘর বাড়ি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের শিকার হন। গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টির পানিতে বেরিবাধের ভেতরের কালাদী, নলপাথর, নরাবোরটেক,  পবনকুল, মাসাবো, গোলাকান্দাইল, কর্ণগোপ ও ৫ নম্বর ক্যানেল এলাকাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক পরিবার ঘরবন্দি হয়েছেন এবং শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে যেতে পারছেন না, শিক্ষার্থীরাও নিয়মিত বিদ্যালয়ে যেতে বাঁধাগ্রস্ত হচ্ছে।

    স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও ভরাটের কারণেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রভাবশালীরা বিভিন্ন ক্যানেল ও সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এতে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়েছে। অনেকে এলাকায় খাল না থাকার কারণে পানি আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘরে পানি ঢুকছে। জলা বদ্ধতার কারণে প্রায় এলাকার শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল পুনরুদ্ধার, নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং নিয়মিত খাল-নালা সংস্কার করা হলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ জরুরি। রূপগঞ্জবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া হবে।

    উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান,  প্রধানমন্ত্রী তারেক রহমান খাল গুলো খননের কথা বলেছেন। সেটা পর্যায়ক্রমে হচ্ছে । বর্ষার আগে আপাতত পানির চলাচল স্বাভাবিক রাখতে পৌরসভাসহ অন্যান্য এলাকা গুলোতে ক্যানেল ও খালগুলো পরিষ্কার করে রাখা সে কাজগুলো আমরা করছি। তাহলে জনদুর্ভোগ অনেকটা কমে আসবে।

    নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু জানান, রূপগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। এখানে অনেকে স্থানে কিছু লোক পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও সরকারি খাল ভরাট করে দখলে রেখেছেন। যার ফলে প্রতিনিয়তই এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যত বড়ই দখলকারীরা যেই হোক না কেন রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে দখল হওয়া ক্যানেল ও খাল উদ্ধার করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026

    আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

    June 5, 2026

    ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রূপগঞ্জের ২ শিশুর মৃত্যু !

    June 4, 2026

    রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানপাটে লুটপাট ও হত্যার হুমকি

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    নারায়ণগঞ্জের মেঘনা ওয়াসা প্রকল্প বাস্তবায়ন হলে, দৈনিক ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর।

    June 8, 2026

    পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেঘনা নদীর পানি শোধন…

    রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

    June 8, 2026

    রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইনে ঝুঁকিপূর্ণ মানুষের জীবণ

    June 5, 2026

    আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

    June 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.