মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় পিকআপ সহ দুর্ধর্ষ ৬ ডাকাত, অপহরণ মামলার ২ আসামী ও ধর্ষণচেষ্টা মামলার ১ আসামিসহ ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শ্রীনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, বগুড়ার শেরপুরের অসগ্রামের জাইদুল ইসলামের ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৫), মানিকগঞ্জের সিঙ্গাইরের জামিরতা এলাকার মৃত. আনছার আলীর ছেলে মোহাম্মদ সানোয়ার হোসেন (৩২), নুরুল হকের ছেলে সাব্বির হোসেন (২৫), চরচামটা এলাকার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ ইমরান হোসেন (৩৪), সাভারের বিরুলিয়া এলাকার কহিনুর মোল্লার ছেলে সবুজ আহম্মেদ (২৫), ব্রাহ্মণ্যবাড়িয়ার নবীনগরের বাড়াইলের মৃত. ইদন মোল্লার ছেলে মমিনুল হক (৩০), অপহরণ ও মুক্তিপণ মামলার আসামী মুন্সিগঞ্জের শ্রীনগরের উত্তর বালাশুরের সালাম বেপারীর ছেলে মোঃ রানা (১৮), বাঘাডাঙ্গা এলাকার শফি মাদবরের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৭), ধর্ষণ চেষ্টা মামলার আসামী দোহারের দেবীনগরের আবুল সরদারের ছেলে হোসেন সরদার।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম (পিপিএম) -এর নির্দেশনায়, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

