মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদককারবারীকে আটক করা হয়েছে।রবিবার রাতে মাধবপুর থানার এসআই প্রদীপ দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সুশান পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায়। এ সময় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা বহনকারী মিনি পিকআপসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের বাসিন্দা রায়চরণ দাসের ছেলে রিপন দাস (৩০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার (১ জুন) আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version