Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026

    রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

    June 12, 2026

    রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের অবৈধ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারনের দাবিতে মানববন্ধন 

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের অবৈধ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারনের দাবিতে মানববন্ধন 
    সারাদেশ

    রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের অবৈধ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারনের দাবিতে মানববন্ধন 

    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জBy জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জJune 12, 2026No Comments2 Mins Read12 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব গ্রামের উপর দিয়ে একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের (কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিঃ) হাইভোল্টেজ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসরণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে এসব কর্মসূচি পালন করা হয়। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম নয়ন, আল আমিন, মাওলানা আব্দুর রশিদ, মোঃরিপন মিয়া, মোঃ আরিফ, আমিন, মাওলানা আব্দুর রশিদ, রিপন মিয়া, আরিফ, ইব্রাহীম মিয়া, সুমন, সঞ্জয় দাস, আলমগীর হোসেন, বাদল মিয়া, নুর আলম প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে পূর্বাচলে একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়। কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিঃ এর ৫৫ মেগাওয়াট প্রকল্পটির জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিত লাইনটি নির্ধারিত রুট ব্যবহার না করে কেশরাব গ্রামের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। জনগণের তীব্র বিরোধিতা সত্ত্বেও তৎকালীন আওয়ামীলীগের প্রভাবশালী মহলের ইচ্ছায় জনগনকে ভয় ভীতি দেখিয়ে অবৈধভাবে লাইনটি নির্মাণ করা হয়।

    বিদ্যুৎ লাইনটি চালু হওয়ার পর থেকে প্রায় শতাধিক দুর্ঘটনায় গ্রামের সাধারণ মানুষের বাড়ি ঘরের ইলেক্ট্রিক যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে, বসত বাড়িতে আগুন লাগা, হাই ভোল্টেজ কারেন্টের শর্টে খামারের গরু মারা যাওয়া, পুকুরের মাছ মারা যাওয়ার মতো ঘটনা নিত্যদিনই ঘটছে। সম্প্রতি গ্রামের এক দোকানদার মো.  আরিফের উপর হাই ভোল্টেজ কারেন্টের ফ্লাসিংয়ের  ফলে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার অর্ধেক শরীর আগুনে পুড়ে যায়। যা অবৈধ এই বিদ্যুৎ লাইনের ভয়াবহতার প্রতিচ্ছবি।

    স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন, গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্যের সাথে দেখা করে বিষয়টি অবহিত করা হলে তিনি আগামী দুই দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন বন্ধ করার নির্দেশ দেন বিদ্যুৎ লাইন কর্তৃপক্ষকে। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোম্পানির লোক কর্ণপাত করেননি। লাইনটি বন্ধ হয়নি এবং এটা অপসারণের কোন উদ্যোগও নেয়া হয়নি। তাই  বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আগেও এই সমস্যা নিয়ে আমরা স্থানীয় প্রশাসন সহ সরকারের বিভিন্ন দপ্তরে  গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছি। তবুও কোন ফল মেলেনি।।

    বিদ্যুৎকেন্দ্র কতৃপক্ষের কাছে প্রতিকার চাইলেও তারা কর্ণপাত করেনা বরং বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের প্রভাব দেখিয়ে নিরীহ গ্রামবাসীকে উল্টো ভয়ভীতি প্রদর্শন দেখায়। দ্রুত এর কার্যকরী ব্যবস্থা না নিলে আরও বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বিক্ষুব্ধ জনতা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

    Related Posts

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026

    রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

    June 12, 2026

    নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত

    June 11, 2026

    গোপালগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী অন্তরের স্বপ্ন

    June 11, 2026

    নারায়ণগঞ্জে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ দগ্ধ ৫

    June 11, 2026

    রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, চাচা গ্রেফতার

    June 12, 2026

    মুরাদনগরে এক প্রতিবন্ধী যুবতী (২০) অন্তঃসত্ত্বার অভিযোগের ঘটনায় বাড়ী চাচার হিরন মিয়াকে (৬০) গ্রেফতার করেছে…

    রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

    June 12, 2026

    রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের অবৈধ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারনের দাবিতে মানববন্ধন 

    June 12, 2026

    নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব সড়ক দূর্ঘটনায় আহত

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.