বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট মানবিক কিন্তু বাস্তবায়ন কঠিন হতে পারে। সরকার বাজেটে সাধারণ মানুষদের কল্যাণের কথা ভেবেছেন। জীবনধারণে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর উপর কর রিয়াত দিয়েছেন যা প্রশংসনীয়।

ঘাটতি বাজেট দেয়া অনেক দেশের জন্যই সাধারণ বাস্তবতা। বাংলাদেশের সমস্যা হল রাজস্ব আয় বাড়ানো এবং আদায়ে স্বচ্ছতা আনয়ন করা! সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে প্রশাসনিক দুর্নীতি রোধ এবং প্রশাসনে কার্যকর গতিশীলতা নিশ্চিত করা। প্রশাসন যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে সরকারের অনেক চেষ্টাই ব্যর্থ হতে বাধ্য। আর রাজস্ব আদায় কখনো এ দেশে স্বচ্ছ ছিল না।
কর ফাঁকি খুব সাধারণ ব্যাপার। ফলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হয়নি। আমরা এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে পারি কেননা এখানে অনেক বেশি মানবিক বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে যা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। সে বিবেচনায় সরকারকে আমরা সাধুবাদ জানাতেই পারি।
আমরা আশা করি, সরকার যোগ্য ও ডাইনামিক নেতৃত্বের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে। তবে মনে রাখতে হবে- দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে না পারলে সরকারের জন্য কঠিন বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে না।

Share.
Leave A Reply

Exit mobile version