নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সামাজিক কবরস্থানের উন্নয়ন ও অবকাঠামোগত কাজের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে কবরস্থান আঙ্গিনায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুদানের এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোজাম্মেল হক প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কবরস্থানের সভাপতি মহতী এই উদ্যোগের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইউনুস এবং শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে আজাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনুদান সামাজিক কবরস্থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

