Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026

    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই গাড়ি

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » শাওমি স্মার্টফোন কিনলেই মিলছে ৫ হাজার টাকা মূল্যছাড় !
    ব্যবসা-বানিজ্য

    শাওমি স্মার্টফোন কিনলেই মিলছে ৫ হাজার টাকা মূল্যছাড় !

    নিজস্ব সংবাদদাতাBy নিজস্ব সংবাদদাতাMay 12, 2026Updated:May 12, 2026No Comments2 Mins Read20 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বালাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিয়ে এসেছে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন । ক্যাম্পেইনটি ০২ মে থেকে শুরু হয়েছে যা ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে। দেশজুড়ে চলা এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা, ফ্ল্যাট ডিসকাউন্ট এবং আকর্ষণীয় উপহারের মাধ্যমে এই উৎসবের মৌসুমে স্মার্টফোন কেনার অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক করে তোলা। 

    মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘রেডমি নোট ১৫ প্রো+ ডিভাইসে থাকছে আকর্ষণীয় ৫,০০০ টাকা ফ্ল্যাট মূল্য ছাড় অথবা ব্যাংক কার্ডে ১২ মাস পর্যন্ত 0% EMI সুবিধা’। এছাড়াও, ‘হালাল ফ্লেক্স’-এর মাধ্যমে কার্ডবিহীন কিস্তিতে মাত্র ৩,০০০ টাকা ডাউন পেমেন্টেই থাকছে রেডমি নোট ১৫ ৫জি ডিভাইসটি কেনার সুযোগ, আর সাথে উপহার হিসেবে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ। পাশাপাশি, শাওমির অন্যান্য স্মার্টফোনগুলোও মাত্র ২০% ডাউন পেমেন্টে কেনার সুযোগ রয়েছে হালাল ফ্লেক্স কার্ডবিহীন কিস্তি অফারে। আর নিশ্চিত উপহার হিসেবে থাকছে ট্র্যাভেল ব্যাগ, টি-শার্ট, ইত্যাদি। শাওমির ট্যাবলেটগুলোতেও থাকছে এই গিফটের অফার।

    এ বিষয়ে *শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী* বলেন, “এই ঈদে সবার জন্য শাওমির স্মার্টফোন আরও সহজলভ্য করতে হালাল ফ্লেক্স এর মাধ্যমে কার্ডবিহীন কিস্তি সুবিধা নিয়ে এসেছি আমরা। এছাড়াও থাকছে বিরাট অঙ্কের মূল্যছাড় সহ ক্রেতাদের পছন্দ ও সুবিধা  মত নানা ধরণের অফার। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ সবার উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে এবং আমাদের কার্ডবিহীন কিস্তি স্মার্টফোন কেনার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে।”

    এই ক্যাম্পেইনের মাধ্যমেই প্রযুক্তিকে সবার জন্য আরও সহজলভ্য করে তোলার উদ্দেশে যাত্রা শুরু করল শাওমির কার্ডবিহীন কিস্তি অফার ‘হালাল ফ্লেক্স’। ফলে স্মার্টফোন আপগ্রেড, ট্যাবলেট কেনা কিংবা প্রিয়জনকে উপহার দেওয়া- যে কোন কারণেই হোক, এখন শাওমির সব স্মার্টফোনই হয়ে যাবে অনেক সহজলভ্য।

    স্টক থাকা সাপেক্ষে, এই সীমিত সময়ের ঈদ অফার উপভোগ করতে নিকটস্থ আউটলেট ভিজিট করার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে শাওমি হেল্পলাইনে কল করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার পরামর্শ দেন তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব সংবাদদাতা

    Related Posts

    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই গাড়ি

    June 27, 2026

    দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

    June 25, 2026

    শাওমি নিয়ে এলো ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

    June 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025110 Views
    Don't Miss

    রূপগঞ্জে জামায়াতে ইসলামীর মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও বিক্ষোভ মিছিল

    June 27, 2026

    নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার…

    রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

    June 27, 2026

    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই গাড়ি

    June 27, 2026

    দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

    June 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.