Close Menu
TISTA NEWSTISTA NEWS

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শাওমি নিয়ে এলো ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

    June 15, 2026

    ১ বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার !

    June 14, 2026

    মহাসড়কের পাশে ময়লা অপসারণ করে রূপগঞ্জের বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    June 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TISTA NEWSTISTA NEWS
    https://tistanews.com/
    • প্রথম পাতা
    • আজকের সব খবর
    • সারাদেশ
    • রাজনীতি
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • শিক্ষা
    • ধর্ম-জীবন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • রাজধানী
      • প্রবাস
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • স্বাস্থ্য
    TISTA NEWSTISTA NEWS
    Home » শাওমি নিয়ে এলো ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
    বিজ্ঞান ও প্রযুক্তি

    শাওমি নিয়ে এলো ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

    নিজস্ব সংবাদদাতাBy নিজস্ব সংবাদদাতাJune 15, 2026No Comments3 Mins Read4 Views
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে।

    সোমবার (১৫ জুন) সকালে রাজধানী ঢাকায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রফেশনাল-গ্রেডের লাইকা ইমেজিং টেকনোলজির সমন্বয়ে তৈরি এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি ‘দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট’ থিমে এর মোড়ক উন্মোচন করা হয়। এই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে দেশের শীর্ষস্থানীয় আইটি, টেক রিভিউয়ার, খ্যাতিমান ফটোগ্রাফার ও শাওমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাওমি ১৭টি স্মার্টফোনে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী সিলিকন-কার্বন ব্যাটারি ও উন্নত মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০-আল্ট্রা প্রসেসর রয়েছে।

    এই ডিভাইসের প্রধান আকর্ষণ হলো এর চমৎকার লাইকা-পাওয়ারড ক্যামেরা সিস্টেম। ফোনটির ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত একটি ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। পাশাপাশি, দূরবর্তী যেকোনো অবজেক্টের নিখুঁত ও স্পষ্ট ছবি তোলার জন্য এতে যুক্ত করা হয়েছে ১২০এক্স এআই আল্ট্রা জুম সমর্থিত একটি ৫০ মেগাপিক্সেল লাইকা ৫এক্স টেলিফটো ক্যামেরা। এছাড়াও, সৃজনশীলতার পরিধি আরও বিস্তৃত করতে স্মার্টফোনটিতে বিশেষ ‘লাইভ মোমেন্ট’ ও ‘স্টেজ মোড’ ফিচার ব্যবহার করা হয়েছে।

    ইমারসিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে শাওমি ১৭টি ডিভাইসে ব্যবহার করা হয়েছে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসাথে, ফোনটির ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস তীব্র সূর্যালোক বা দিনের আলোতেও একদম স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, দীর্ঘসময় ব্যবহারের ক্ষেত্রে চোখের ক্লান্তি কমিয়ে স্বস্তিদায়ক স্ক্রিন টাইম নিশ্চিত করতে ডিভাইসটিতে শাওমি ভিশন কেয়ার ও টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

    নিরবচ্ছিন্ন ব্যাকআপ নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে ১.৫৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এর প্রিমিয়াম স্লিম প্রোফাইল ও নজরকাড়া মাইক্রো-কার্ভড এজ ডিজাইন হ্যান্ডসেটটিকে যেমন আকর্ষণীয় লুক দিয়েছে, তেমনি আইপি৬৮ রেটিংয়ের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স এর দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করবে।
    শাওমি ১৭টিতে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস, যা ব্যবহারকারীদের জন্য স্মুথ মাল্টিটাস্কিং, গেমিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, আধুনিক লাইফস্টাইলকে আরও সহজ ও স্মার্ট করতে ডিভাইসটিতে শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন ও গুগলের ‘সার্কেল টু সার্চ’-এর মতো অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।

    এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের বাজারে আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস শাওমি ১৭টি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্রেতাদের জন্য নিত্যনতুন প্রিমিয়াম উদ্ভাবন নিয়ে আসার প্রতিশ্রুতির ক্ষেত্রে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের ফ্যানদের জন্য শাওমি স্মার্টফোনে লাইকার মতো বিশ্বমানের অত্যাধুনিক ফটোগ্রাফি প্রযুক্তি নিয়ে এসেছি। আগামীতেও ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আমরা আরও বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছি।”

    প্রযুক্তিপ্রেমী ক্রেতা, ফটোগ্রাফি অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর ও যারা একটি প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন; তাদের দৈনন্দিন ক্রিয়েটিভিটি, এন্টারটেইনমেন্ট, প্রোডাক্টিভিটি ও কানেক্টিভিটিকে এক সুতোয় বাঁধবে এই শাওমি ১৭টি। এছাড়া, নির্ভরযোগ্য ও হাই-স্পিড কানেক্টিভিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ওয়াই-ফাই ৬ই ও ফ্লেক্সিবল ডুয়েল সিম যুক্ত করা হয়েছে।

    ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের শাওমি ১৭টি ফ্ল্যাগশিপ ফোনটি বাংলাদেশের সকল অথরাইজড শাওমি স্টোরে আগামী ১১ জুন থেকে পাওয়া যাবে। ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসা ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা মাত্র।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব সংবাদদাতা

    Related Posts

    শাওমি স্মার্টফোন কিনলেই মিলছে ৫ হাজার টাকা মূল্যছাড় !

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন চমক !

    April 16, 2026163 Views

    স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, রূপগঞ্জ থানায় ভুক্তভোগীর অভিযোগ দায়ের

    March 23, 2026149 Views

    রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির প্রস্তুতি সভা

    December 23, 2025109 Views
    Don't Miss

    শাওমি নিয়ে এলো ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

    June 15, 2026

    বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের…

    ১ বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার !

    June 14, 2026

    মহাসড়কের পাশে ময়লা অপসারণ করে রূপগঞ্জের বৃক্ষরোপণ করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    June 14, 2026

    “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews
    Demo

    সত্যের পথে নির্ভরতার সাথে এগিয়ে চলি

    সম্পাদক: মো.শাহেল মাহমুদ

    পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

    01683049141

    tistanews36@gmail.com

    Facebook X (Twitter) YouTube LinkedIn Instagram
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    • গোপনীয়তা নীতি

    Subscribe to Updates

    সর্বশেষ খবর, বিশ্লেষণ ও বিশেষ প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন

    © ২০২৫ Tista News | Developed by Topper IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.