Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোরে এমন ঘটনা ঘটে। ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আউয়াল বলেন,শনিবার ভোররাতে কে বা কাহারা আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জানালার গ্লাস ভেঙ্গে পেট্রোল বোমা হামলা করে ভেতরে থাকা সব মালমাল এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের ছবি পুড়িয়ে দেয়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের আঁধারে ৪নং ওয়ার্ড…
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করতে রূপগঞ্জে গণমিছিল করেছে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৯ ফ্রেব্রুয়ারী) বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভূলতা-গোলাকান্দাইল এলাকায় এ নির্বাচনী গনমিছিল করা হয়। পূর্ব নির্ধারিত সময়ে রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাজার হাজার ভোটাদেরকে নিয়ে সভাস্থলে যোগ দেন। পরে বিকেল ৫টার দিকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ধানের শীষে ভোট চেয়ে রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এ গণমিছিল করেন। নির্বাচনী গনমিছিলে ধানের শীষ মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার পক্ষে ভোট চেয়ে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্বাচনী পথসভায় হাজার হাজার মানুষের ঢল নামে। রবিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা মহিলা মাদরাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সৌদি আরব যুবদলের সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সকাল থেকে লিফলেট বিতরণ, গণসংযোগ, গণমিছিল, মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও তার সমর্থকরা। দিনভর বিভিন্ন পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু’র পক্ষে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল আলম নয়নের নেতৃত্বে দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন তাল্লুকদার, দাউদপুর ইউনিয়ন বিএনপি নেতা মনির হোসেন সাগর,…
নারায়ণগঞ্জ: বিএনপির নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন (জাহাজ)। এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হারারবাড়ী এলাকায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন দুলাল। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ছিলেন। এসময় উপস্থিত বিএনপি নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন এবং বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দেন। মোহাম্মদ দুলাল হোসেন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। বিএনপি ও ধানের…
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার দিনভর নারায়ণগঞ্জ-১ আসনে গনঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন রূপগঞ্জ উপজেলার ভক্তবাড়ি, জাঙ্গীর, ইছাখালী মোড় সহ বিভিন্ন এলাকায় ট্রাক প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেন। এসময় নির্বাচনে বিজয়ী হলে রূপগঞ্জের মাদক, ভূমিদসূতা সহ নানা সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। প্রচারনাকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, কার্যকরী সদস্য মোর্শেদ আলম নয়ন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন, যুব অধিকার পরিষদের কাউছার মিয়া সহ অন্যান্য কর্মী সমর্থকরা। রূপগঞ্জ আসনে গনঅধিকার পরিষদ…
সোনারগাঁ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’কে সামনে রেখে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিওচিত্র প্রদর্শনী, পোষ্টাল ভোট, গণভোটের বিষয়াবলী ও নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অপরাজিতা অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরন সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণী…
বহুবছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নেতাকর্মীদের নিয়ে গণসংবর্ধনায় যোগদান করেন দিপু ভূঁইয়া। নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মী মিছিল নিয়ে পূর্বাচলে উপস্থিত হন দিপু ভূঁইয়া। রূপগঞ্জের সীমান্ত এলাকায় গণসংবর্ধনা হওয়ায় গত কয়েক দিন যাবৎ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন দিপু। মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, আজকের দিনটি আমাদের জন্য ঈদের মত আনন্দের দিন। আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন। তারেক রহমান বীরের বেশেই ফিরেছেন। আমাদের নেতাকে আজ বরণ করে নেব। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ…
রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর বিএনপি’র উদ্যোগে পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তারাব পৌর বিএনপি’র সহ-সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তারাব পৌর বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা, তারাব পৌর বিএনপি’র সহ সভাপতি বাবুল শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, শামিম সাউদ, তারাব পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রমজান হোসেন সাউদ, মোস্তফা মনোয়ার ভূইয়া শাওন, তারাব পৌর ছাত্র…
রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মফিজসহ চার জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন তারাবো পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ(৫৬), দাউদপুর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল মিয়া, যুবলীগ নেতা সুজন মিয়া (৩৭) ও হোসেন আলী (৩০)। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বিনষ্ট, নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা রুবেল মিয়া ও তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজকে আটক করা হয়। অন্যদিকে পৃথক ঘটনায় মুড়াপাড়ার মঙ্গলখালী এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে সুজন…
