Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার গ্রীণ ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, প্রফেসর শিহাব উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, শহিদ ওসমান হাদী যে ন্যায়বিচার, ইনসাফ ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শকে ধারণ করেই ছাত্রসমাজকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে কোনো ধরনের বিদেশি আধিপত্য, বিশেষ করে…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনজন স্বর্ণ  ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদলের হামলায় ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।  রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের ছেলে এবং তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পুলিশ ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ২ টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ডাকাতদল তাদের তান্ডব চালায়। তারা প্রতিটি বাড়ির কেচি গেইট…

Read More