Author: স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে স্থানীয় একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওসি এবং ৪ আনসার সদস্য ও উপজেলা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী সহ ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার ও পুলিশ সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। মঙ্গলবার (১২ মে) দুপুরে রামগড় উপজেলার রামগড় ইউনিয়নের পূর্বাবলিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে ঐ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এসময় আনুমানিক ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর…

Read More

কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামগর ইউনিয়নের নহল গ্রামের নজরুল ইসলাম খোকন এর জমির ভুট্টা জোরপূর্বক কেটে নিয়ে কলা গাছ লাগিয়ে জমি দখল করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আঃরাজ্জাক গংদের বিরুদ্ধে। এ বিষয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক নজরুল ইসলাম খোকন। এলাকা সূত্রে জানা যায় যে, গত ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে অভিযুক্ত আঃরাজ্জাক গংদের নিকট হতে ৫ শতাংশ জমির ক্রয়ের বায়না পত্র করেন নজরুল ইসলাম খোকন, ৫শতাংশ জমির মূল্য ৩লাখ ৫০ হাজার টাকা দাম নির্ধান করে ৩ লক্ষ টাকা নগদ প্রদান করে বাকী ৫০ হাজার টাকা রেজিষ্ট্রেশন করার সময়ে দিবে এবং তিন মাসের মধ্যে জমি রেজিষ্ট্রেশন…

Read More

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের পথসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১লা মে) দুপুরে বাংলাদেশ গণধিকার পরিষদ রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকায় এ পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন। সভায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব কামরুল মিয়া। এসময় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের শ্রম বিষয়ক সম্পাদক মো: মোতালেব হোসেন, আড়াইহাজার উপজেলা…

Read More

জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল ) ময়মনসিংহের নান্দাইল উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চণ্ডীপাশা সরকারি হাই স্কুল খেলার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ফাতেমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদের,যুগ্ম সম্পাদক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান সহ প্রমুখ।…

Read More

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জরাজীর্ণ টিনের ঘরে বিনা বেতনেই চলেছে শিক্ষাদান কার্যক্রম। নেই বিদ্যুৎ, নেই বৈদ্যুতিক পাখা, প্রখর রৌদ্রের তাপদাহ ও বৃষ্টিতে থেমে নেই শিক্ষা-কার্যক্রম। দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ করা হয়নি ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ভাঙ্গা টিনের ঘরে বিনা বেতনে চারজন শিক্ষক দিয়ে চলছে চার শতাধিক শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। ৪জন বিনা বেতনের শিক্ষক দিয়ে চলছে এ বিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম। তাছাড়া বিদ্যালয়ের সীমানাপ্রচীর না থাকায় দিনরাতই চলছে মাদক সেবীদের আড্ডা। তাই ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। নানা অব্যবস্থাপনার পরও যুগের পর যুগ ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে বিদ্যালয়টি। সমস্যা সমাধানে সরকারের নজরদারির দাবি শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয়দের। সরেজমিন ঘুরে জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভায়েলা, মিয়াবাড়ি,…

Read More

নরসিংদীর শিবপুরে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ঔষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে র‍্যাব-১১। এসময় অবৈধভাবে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচার চক্রের সক্রিয় ২ সদস্যকে  গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো, সিলেটের গোয়াইনঘাটের রাণীগঞ্জের আব্দুল হাসিমের ছেলে মিয়া হোসেন (৩৭), সিলেটের কানাইঘাটের ছয়াটাকেল এলাকার মৃত. আজির উদ্দিনের ছেলে তারেক আহমেদ (২৮)। বুধবার (২২ এপ্রিল) র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, সিলেট-ভারত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে মর্মে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী গোপন সংবাদের ভিত্তিতে জানতে…

Read More

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদে নাদিম হাসানকে সভাপতি ও মুনতাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়েছে।  সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ সেরনিয়াবাদ, দপ্তর সম্পাদক কাওসার আলী, অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান জসিম। বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ চূড়ান্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। সংসদে কারো জমিদারি মানবো না, কারো কাছে সংসদ বন্ধকও দেবো না।  তিনি বলেন, ফ্যাসিবাদের কালো ছায়া সংসদে দেখতে পাচ্ছি। সংসদে যাদের নাড়াচাড়া দেখা যায়, তাদের কে নাড়াচ্ছে জাতি এটা বুঝে। তারা এক সময় বলে গণভোট বৈধ, আবার বলে অবৈধ। জনগণ আমাদেরকে সংসদে পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলতে। সংসদে বসে টেলিভিশনের পর্দায় চেহারা দেখানোর জন্য জনগণ আমাদেরকে সংসদে পাঠায়নি। সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলরুমে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক…

Read More

চট্রগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের রোলিং মিলস লিমিটেড কারখানাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে বৈদ্যুতিক ক্যাবল কেটে ফেলে। এ সময় কারখানায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের বাঁধা দিলে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৩২০ কেজি বৈদ্যুতিক ক্যাবল, রামদা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র সহ ৩জনকে আটক করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।  সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে কারখানাটিতে ডাকাতির চেষ্টার এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকার মো. সিরাজের ছেলে মোঃ জাবেদ (২৭), একই থানার ফুলতলা এলাকার মো. আবুল কালামের ছেলে মোঃ শরিফুর রহমান (২৮) এবং নোয়াখালীর…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার মূর্তিমান আতংক সন্ত্রাসী আবুল হোসেন ও তার বা‌হিনীর সদস্য মাহমুদ হাসান, রিপন সহ অন্যান্য সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটা‌চ্ছে কামশাইর গ্রামবাসী। বন্ধ হ‌চ্ছে না এই বাহিনীর চাঁদাবা‌জি, মাদক ব্যবসা, প্রতারণা ও জুয়ার আসর। এলাকায় ত্রা‌সের রাজত্ব কা‌য়েম ক‌রেও এই বা‌হিনী র‌য়ে‌ছে বহাল ত‌বিয়তে। স্থানীয়‌দের অ‌ভিযোগ, কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার মৃত আব্দুস সালামের পুত্র মূর্তিমান আতংক অস্ত্রধারী সন্ত্রাসী আবুল হোসেন গত বিএন‌পি-জামায়াত জোট সরকা‌রের আম‌লে জামায়া‌তে ইসলামীর রাজনী‌তি কর‌তো। ২০০৮ সা‌লে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় গে‌লে আবুল হোসেন আওয়ামীলীগের নেতা প‌রিচয় দি‌য়ে কামশাইর এলাকায় নানা অপকর্ম শুরু ক‌রে। এ সময় সন্ত্রাসী আবুল হোসেন কামশাইর…

Read More