পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ডেমরায় ১ হাজার ৩’শ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ৩ জন অসহায়কে ৩টি অটোরিক্সা, একজন ভ্যানচালককে ১টি ভ্যান ও ১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাওয়ানি নগর প্রজেক্টে “ডেমরা ভলান্টিয়ার্সের অন্যতম সংগঠন ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে এবং আব্দুল খালেক ফাউন্ডেশন ও বি এইচ এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি -BABSA এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

ডেমরা ভলান্টিয়ার্সের সদস্য সচিব ও ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন  ডেমরা ভলান্টিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, BABSA সংগঠনের প্রতিনিধি রিয়াজুল, ৬৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা ব্লাড এর সভাপতি রফিকুল ইসলাম, আল-মোস্তফা ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি অপ্সরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

Exit mobile version