বাংলাদেশ গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদে নাদিম হাসানকে সভাপতি ও মুনতাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ সেরনিয়াবাদ, দপ্তর সম্পাদক কাওসার আলী, অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান জসিম।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ চূড়ান্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।


