জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল ) ময়মনসিংহের নান্দাইল উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চণ্ডীপাশা সরকারি হাই স্কুল খেলার মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ফাতেমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদের,যুগ্ম সম্পাদক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান সহ প্রমুখ।

উক্ত খেলায় আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল দল ৬-০ গোলের ব্যবধানে সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তছলিম আহমেদ সুনু।

Share.
Leave A Reply

Exit mobile version