Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২টি পাইপগান ও ১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করছে র্যাব-১১। রবিবার রাত সাড়ে ১২টার (৯ মার্চ) দিকে র্যাব-১১ (সিপিএসসি) নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান, ১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। সোমবার র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার মোঃ নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, আড়াইহাজার থানায় এলাকায় টহল ডিউটি করাকালে গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাওয়া যায়, বালিয়াপাড়া এলাকার একটি বাড়ির পাশের কলাবাগানে বড় আকারের সন্দেহজনক একটি…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ কাজের জন্য সুয়ারেজ খাল বন্ধ করে দেয়ায় হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা পানির সয়লাবের প্রতিকার চেয়ে মানববন্ধন করেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা বেগম বলেন, ঢাকা সিলেট মহাসড়কে কাজ চলমান থাকার কারনে সুয়ারেজ লাইন বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে বিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন হচ্ছে না, উল্টো বিদ্যালয়ের টয়লেট দিয়ে স্কুলে ময়লা পানিতে সয়লাব হয়ে গেছে। এখন স্কুল বন্ধ। দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ ব্যবস্থা না করলে শিক্ষা…
কথা রেখেছেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। নির্বাচনের আগে তার দেয়া প্রতিশ্রুতি ” মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত” মুক্ত করে মিলে মিশে গড়বো “স্বপ্নের রূপগঞ্জ” বাস্তবায়ন করতে কাজ শুরু করেছেন তিনি। রূপগঞ্জ থানা প্রশাসনকে এ সংসদ সদস্য নির্দেশ দিয়েছেন রূপগঞ্জে কোন অপরাধীর ঠিকানা হবে না। এ নির্দেশনার পর থেকেই রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে দিনরাত থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। রূপগঞ্জের ক্রাইম জোন খ্যাত চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে মাদক বিরোধী অভিযান চালিয়েছেন ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদককারবারীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার রাত ১১ টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৩টা পর্যন্ত…
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবুকে’ পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ। ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩শ” শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত্যু ঘোষণা করে ও লিটনের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…
মজসিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই, সেখান থেকে যেনো আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দেশ বিদেশের আলোড়িত ও আলোচিত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান (৮২) যুক্তিবাদী। দেশের খ্যাতনামা ইসলামীক বক্তা ও গবেষক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর হাতে অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ সেই ধারাবাহিকতার অবসান ঘটিয়ে মাটির নিচে সায়িত হলেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। গ্রাম থেকে শহরের অলি-গলিতে সবখানেই মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর দরাজ কন্ঠে শোনা যেতো কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী থেকে নেয়া বিভিন্ন শিক্ষামূলক বিশ্লেষণ। ৬০ বছর ইসলামি আলোচনা ও গবেষনা জীবণে…
মজসিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই, সেখান থেকে যেনো আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দেশ বিদেশের আলোড়িত ও আলোচিত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান (৮২) যুক্তিবাদী। দেশের খ্যাতনামা ইসলামীক বক্তা ও গবেষক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর হাতে অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ সেই ধারাবাহিকতার অবসান ঘটিয়ে মাটির নিচে সায়িত হলেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। গ্রাম থেকে শহরের অলি-গলিতে সবখানেই মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর দরাজ কন্ঠে শোনা যেতো কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী থেকে নেয়া বিভিন্ন শিক্ষামূলক বিশ্লেষণ। ৬০ বছর ইসলামি আলোচনা ও গবেষনা জীবণে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ- গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার ২নং আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪নং আসামি ফালানকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গত ১৪ই ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে রূপগঞ্জের নরাবোরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুলতা গুলচত্বর থেকে গোলাকান্দাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ কাঁচাবাজার, কাপড়ের দোকান, ভাসমান কসমেটিকস ও কাঁচামালের দোকানসহ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গতকাল ৩মার্চ মঙ্গলবার রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। নারীদের পক্ষে দায়েরকৃত মামলার প্রধান আসামী সেলিম ভুঁইয়াকে(৫৮) পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামী করে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ওই তিন নারীকেও গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যাবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের দঁড়ি দিয়ে গাছে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ তুলে তিন নারীকে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডহরগাও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের দঁড়ি দিয়ে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কেঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। আটক তিন নারী হলেন, কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার…
