Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে রূপগঞ্জের সন্তানদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী প্রদানের দাবি করে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন (আরজিএ)। রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা এলাকার একটি রেস্টুরেন্টে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী। এ সময় তিনি বলেন, রূপগঞ্জে ছোট বড় মিলিয়ে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে লক্ষাধিক লোকজন চাকুরী করে জীবিকা নির্বাহ করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বেশির ভাগই বিভিন্ন জেলার বাসিন্দা। অথচ রূপগঞ্জে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষিত বেকারদের মধ্যে অনেকেই ঋণে জর্জরিত হয়ে হতাশায় ভুগছেন। আবার কেউ…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীতে মালামাল লোড আন লোডের ক্রেনের তার ছিড়ে গ্রাফ উপরে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত আরেক শ্রমিক। রবিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন নওগা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৬)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই সাদেকুর রহমান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম ফ্রাইট এন্ড লজিস্টিক নামক কোম্পানীর গম আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী খন্দকার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও অত্র মসজিদের সভাপতি ড. তৈমুর আলম খন্দকার। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। এসময় ভাষা আন্দোলনে শহীদ, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ড. তৈমুর আলম খন্দকার বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় কমে। আর আমাদের বাংলাদেশে রমজান আসলেই দ্রব্য মূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়।…
দীর্ঘ ১৭ বছর পর বাংলার মানুষ স্বাধীন ভাবে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরেছেন। যারা ৫২ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প্রস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন। শহীদ মিনারে প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন…
দীর্ঘ ১৭ বছর পর বাংলার মানুষ স্বাধীন ভাবে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরেছেন। যারা ৫২ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প্রস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন। শহীদ মিনারে প্রথম প্রহরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন…
রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া (২৬) নামে ১ যাত্রীকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিন্তাই করে নিয়ে গেছে বলে মেঘলা বাস সার্ভিসের একটি বাসের (শেষ ২ সংখ্যা- ৭৭) হেলপার ও চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁধা দিলে ভুক্তভোগী ওই যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে ওই ছিন্তাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে (২০ ফেব্রুয়ারী) ঢাকা-কাঁচপুর সড়কে এ ছিন্তাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বাদী হয়ে ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান,…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকি চাঁদা না দেয়ায় একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা কারখানার ম্যানেজার ও ফোরম্যানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ ২০ লক্ষাধিক টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ অভিযোগ করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার মালিক মোনোয়ার হোসেন (অপু) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী বেলায়েত আকন্দ, সজল ও কাজলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুল এর অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ এক লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাতের যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্কুল খুলতে এসে প্রথমে বিষয়টি নজরে আসে। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সকালে সহকারী শিক্ষক অনিক রহমান স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়,…
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাছিমপুর এলাকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর রিয়াদ (৫১ এমএলআরএস আর্টি)’র যৌথ অভিযানে ২টি ওয়ান শুটার পাইপগান ও ৩টি কার্তুজ শিসা গুলি সহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা জানতে পারেন পারভেজ ও তার সহযোগী শাহীন মাছিমপুর এলাকায় অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে এলাকাটি ঘিরে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত একটি নির্মাণাধীন ভবনের ভেতরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তল্লাশি…
নারায়ণগঞ্জ: ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তীব্র আকার ধারণ করেছে। এ সড়কের কাঁচপুর থেকে আড়িয়াবো এলাকা পর্যন্ত এ যানজট বিস্তৃত হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন। রোববার ( ১৫ ফেব্রুয়ারি ) দুপুর ২টা থেকে রূপসী ও বরাবো বাস স্ট্যান্ডে যানজট সৃষ্টি হয়। থেমে থেমে এ পরিস্থিতি সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। সন্ধ্যার পর থেকে যানজট পরিস্থিতির ব্যাপকতা বেড়ে ৭ কিলোমিটার সড়ক পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মহাসড়ক উন্নীতকরণ কাজ, যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে রুটের গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি…
